— বিজ্ঞাপন —

বারী সিদ্দিকীর প্রয়াণ দিবসে এনটিভিতে বিশেষ সরাসরি সংগীতানুষ্ঠান

প্রখ্যাত লোকসংগীতশিল্পী ও বাঁশিবাদক বারী সিদ্দিকীর দশম প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ সরাসরি সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে এনটিভি। অনুষ্ঠানে গান পরিবেশন করবেন প্রিন্স আলমগীর।
414-1795526153
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বিনোদন ডেস্ক: ২৪ নভেম্বর ২০২৬, ৭:৫০ অপরাহ্ন

বাংলা লোকসংগীতের বিশিষ্ট প্রখ্যাত শিল্পী ও বাঁশিবাদক বারী সিদ্দিকীর প্রয়াণ দিবস স্মরণে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এক বিশেষ সরাসরি সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এনটিভি চ্যানেল, এনটিভির ইউটিউব চ্যানেল এবং অফিশিয়াল ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হওয়ার কথা জানিয়েছে আয়োজকরা।

১৯৫৪ সালের ১৫ নভেম্বর জন্মগ্রহণ করা এই প্রখ্যাত গীতিকার ও শিল্পী ২০১৭ সালের ২৪ নভেম্বর মৃত্যুবরণ করেন। দরদভরা কণ্ঠ, বাঁশিবাদন ও নিজস্ব ধারার লোকসংগীত পরিবেশনার মাধ্যমে তিনি অগণিত শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তাঁর গাওয়া ‘শুয়া চান পাখি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘আমি একটা জিন্দা লাশ’-এর মতো জনপ্রিয় গানগুলো আজও শ্রোতাদের আবেগ গভীরভাবে স্পর্শ করে।

— বিজ্ঞাপন —

আয়োজকদের মতে, কালজয়ী এই সংগীতশিল্পীর বর্ণাঢ্য সংগীতজীবন, সাধনা ও অসামান্য সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং লোকসংগীতের শিকড় ও ঐতিহ্য সম্পর্কে তাদের সচেতন করাই এই বিশেষ আয়োজনের প্রধান উদ্দেশ্য।

অনুষ্ঠানে সংগীতালেক্ষ্য পরিবেশন করবেন বর্তমান সময়ের সংগীতশিল্পী এবং বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রিন্স আলমগীর। সরাসরি সম্প্রচার চলাকালে দর্শকেরা টেলিফোনে যুক্ত হয়ে শিল্পী প্রিন্স আলমগীরের সাথে কথা বলতে পারবেন। পাশাপাশি প্রয়াত শিল্পীকে নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ ও পছন্দের গানের অনুরোধ জানাতে পারবেন।

লোকজ সুর, আধ্যাত্মিক ধারা ও বাঁশির সুরের সমন্বয়ে বারী সিদ্দিকী যে অনন্য সংগীতশৈলী নির্মাণ করেছিলেন, তা বাংলা সংগীত জগতে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই বিশেষ সম্প্রচারের মাধ্যমে দেশের ভেতরে ও বাইরের ভক্ত এবং গানপ্রেমীরা প্রয়াত এ গুণী শিল্পীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন বলে এনটিভি কর্তৃপক্ষ জানিয়েছে।

সূত্র: সমকাল

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗