বার্সাকে বিদায় বললেন লেভানডোভস্কি, ‘তারকা হয়ে এসেছিলেন, কিংবদন্তি হয়ে বিদায়’

বার্সাকে বিদায় বললেন লেভানডোভস্কি, ‘তারকা হয়ে এসেছিলেন, কিংবদন্তি হয়ে বিদায়’
বার্সাকে বিদায় বললেন লেভানডোভস্কি, ‘তারকা হয়ে এসেছিলেন, কিংবদন্তি হয়ে বিদায়’
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

চার বছরের অধ্যায়ের ইতি টেনে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন পোলিশ তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। আবেগঘন বিদায়বার্তায় ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, এখন সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে।

গতকাল নিজের ইনস্টাগ্রাম পোস্টে লেভানডোভস্কি লেখেন, “চ্যালেঞ্জ আর কঠোর পরিশ্রমে ভরা চার বছর শেষে এখন সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে।”

২০২২ সালে বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর কাতালান ক্লাবটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯১ ম্যাচে ১১৯ গোল করেছেন তিনি। এই সময়ে বার্সেলোনাকে তিনটি লা লিগা শিরোপা জিততে সহায়তা করেন তিনি। পাশাপাশি ২০২৫ সালে কোপা দেল রে জয়েরও গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এই গোলমেশিন।

বার্সায় যোগ দিয়েই নিজের প্রথম মৌসুমে কোচ জাভি হার্নান্দেজের অধীনে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন লেভানডোভস্কি। চলতি মৌসুমে ৪৪ ম্যাচে তার গোলসংখ্যা ১৮।

বিদায়ী পোস্টে নিজের অর্জনের কথা উল্লেখ করে তিনি লেখেন, “চার মৌসুমে তিনটি শিরোপা। আমার মিশন সম্পূর্ণ হয়েছে।” একইসঙ্গে কাতালোনিয়াকে নিজের জীবনের সবচেয়ে প্রিয় জায়গাগুলোর একটি উল্লেখ করে সমর্থকদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানান এই পোলিশ ফরোয়ার্ড।

বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক জানিয়েছেন, রোববার ক্যাম্প ন্যুতে রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচটিই হবে বার্সার জার্সিতে লেভানডোভস্কির শেষ ম্যাচ। তিনি শুরুর একাদশেই মাঠে নামবেন বলেও নিশ্চিত করেছেন কোচ। ফ্লিক তার শিষ্যকে “অসাধারণ মানুষ এবং বিশ্বমানের ফুটবলার” হিসেবে অভিহিত করেন।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্সেলোনার বিদায়ী বার্তাও ছিল আবেগঘন। ক্লাবটি লিখেছে, “তিনি তারকা হয়ে এসেছিলেন, কিংবদন্তি হয়ে বিদায় নিচ্ছেন।”

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ