বিএনপির সমাবেশস্থলের পাশে ককটেল বিস্ফোরণ, এলাকায় চরম আতঙ্ক

বিএনপির সমাবেশস্থলের পাশে ককটেল বিস্ফোরণ, এলাকায় চরম আতঙ্ক
বিএনপির সমাবেশস্থলের পাশে ককটেল বিস্ফোরণ, এলাকায় চরম আতঙ্ক
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির পূর্বঘোষিত সমাবেশস্থলের পাশে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। রবিবার  ২০ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে নড়িয়া পৌরসভার মাদবরবাজার এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র, বিএনপি ও পুলিশ জানায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টুর নেতৃত্বে তার অনুসারী নেতাকর্মীরা এবং উপজেলা বিএনপির একটি অংশ ওই এলাকায় একটি সমাবেশের আয়োজন করে। পূর্বঘোষিত ওই সমাবেশটি রবিবার দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগেই সমাবেশস্থলের পাশেই দুর্বৃত্তরা দুই দফায় ককটেল বিস্ফোরণ ঘটায়।

বিস্ফোরণের পরপরই স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ককটেলের কিছু আলামত উদ্ধার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার খান বলেন, আমাদের শান্তিপূর্ণ সমাবেশকে বানচাল করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ