— বিজ্ঞাপন —

‘বিগ বস ২০-এর ট্রফি ঘরে নিয়ে এসো’: কাজী তৌকিরের স্ত্রীর আবেগঘন বার্তা

‘বিগ বস ২০’ প্রতিযোগিতায় অংশ নেওয়া গায়ক ও রিয়্যালিটি টিভি তারকা কাজী তৌকিরের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা পাঠিয়েছেন তাঁর স্ত্রী ড. সৈয়দা হাফসা কাজী।
প্রতীকী চিত্র: ‘বিগ বস ২০-এর ট্রফি ঘরে নিয়ে এসো’: কাজী তৌকিরের স্ত্রীর আবেগঘন বার্তা
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ৫ নভেম্বর ২০২৬, ৮:৫০ অপরাহ্ন

ভারতীয় রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-এর প্রতিযোগী গায়ক ও টিভি তারকা কাজী তৌকিরের উদ্দেশ্যে একটি আবেগঘন খোলা চিঠি লিখেছেন তাঁর স্ত্রী ড. সৈয়দা হাফসা কাজী। চিঠিতে তিনি স্বামীর এই প্রতিযোগিতার সফরকে কাজী তৌকিরের মা-বাবার প্রতি উৎসর্গ করেছেন এবং তাঁকে বিজয়ী করতে ভক্তদের কাছে সমর্থনের আবেদন জানিয়েছেন।

‘বিগ বস’ হাউসে পারিবারিক সম্পর্কভিত্তিক একটি টাস্ক চলাকালে এই আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। উক্ত টাস্কে অংশগ্রহণকারীদের নিজেদের ‘লাইফলাইন’ ও ব্যক্তিগত বার্তার বিষয়ে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। অনুষ্ঠানের অপর প্রতিযোগী মণীশ গোয়েল তাঁর নিজের ‘লাইফলাইন’ বিসর্জন দেন, যাতে কাজী তৌকির তাঁর পরিবারের পক্ষ থেকে একটি বিশেষ ছবি এবং সংক্ষিপ্ত একটি অডিও বার্তা পেতে পারেন। এই উপহার পেয়ে কাজী আবেগপ্লুত হয়ে পড়েন এবং অশ্রুসিক্ত হন, যা তাঁকে শো-তে মানসিকভাবে বেশ জোর জোগায়।

স্বামীর প্রতি ভালোবাসা ও সমর্থন জানিয়ে হাফসা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কাব্যিক ও আবেগপ্রবণ লেখা শেয়ার করেন। এতে তিনি কাজী তৌকিরের মা-বাবার দেওয়া শিক্ষা ও মূল্যবোধের প্রশংসা করেন। তৌকিরের শুরুর দিকের খ্যাতি এবং পরবর্তী সময়ের দীর্ঘ বিরতির কথা উল্লেখ করে হাফসা বলেন, পরিবারের প্রার্থনা ও মূল্যবোধই কাজীকে সবসময় বিনয়ী ও ভারসাম্যপূর্ণ রাখতে সাহায্য করেছে। হাফসা লেখেন, “যিনি এক সিংহকে জন্ম দিয়েছেন তিনি কাজীর আম্মাজান, আর যিনি সেই সিংহকে গর্জন করতে শিখিয়েছেন তিনি কাজীর আব্বাজান!”

কাজী তৌকিরের বহুমাত্রিক ব্যক্তিত্বের প্রশংসা করে হাফসা আরও জানান, তাঁর রসবোধ, গান ও নাচের দক্ষতা এবং কঠিন পরিস্থিতিতে দৃঢ় থাকা দর্শকদের বরাবরই মুগ্ধ করেছে। হাফসা উল্লেখ করেন, কাজী তৌকিরের স্ত্রী হতে পেরে তিনি গর্বিত এবং স্বামীকে সমর্থন জোগানো সব ভক্তের প্রতি কৃতজ্ঞতা জানান।

বার্তার শেষ অংশে হাফসা কাজী তৌকিরকে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, শেষ রাউন্ড পর্যন্ত নিজের গতি ও ছন্দ বজায় রাখো, এগিয়ে চলো, আমরা এটা করতে পারব। চলো ইতিহাস গড়ি এবং ‘বিগ বস’-এর ট্রফি ঘরে নিয়ে এসো।

সূত্র: urdu news
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗