— বিজ্ঞাপন —

বিজয়নগরে নেক্সাস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আইটি সেন্টারের উদ্বোধন

1000177461
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগরে ভাষা শিক্ষা ও তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নেক্সাস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আইটি সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকালে চম্পকনগর বাজারের নৌকাঘাট সংলগ্ন ভবনের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি মাওলানা আইয়ুব আলী মৃধা ও জাহিদুল হাসান ইসরাফিল এর যৌত সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক শাহনেওয়াজ শাহ।

— বিজ্ঞাপন —

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চম্পকনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন খান, মুফতি রহমতুল্লাহ কাসেমী, কাজী মো. সাইফুল ইসলাম, আবু সালেহ সরকার, সাংবাদিক কেফায়েত উল্লাহ ভূইয়া, মো. জাহিদুল খান বুখারী ও মাওলানা আহমেদ উল্লাহ খান জুবায়ের।

বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষা, কর্মসংস্থান ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ভাষাগত দক্ষতা এবং তথ্যপ্রযুক্তির জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষা শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে। এ ধরনের উদ্যোগ স্থানীয় শিক্ষার্থী ও তরুণদের দক্ষতা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাইরুল ইসলাম, সিহাব চৌধুরী, সাংবাদিক শামিম ওসমান গণি, সাংবাদিক পলাশ কুমার দাস, মোহাইমিনুল আলম হৃদয়, আনোয়ার হোসেন ভূঁইয়া, ফজলে রাব্বী, আসাদুল্লাহ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শেষপর্বে চম্পকনগর কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি এনামুল হক জহিরী দোয়া পরিচালনা করেন। পরে কেক কাটা ও তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗