ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ১৯০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিজয়নগর উপজেলার লক্ষীপুর গ্রাম এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় আব্দুল হামিদ (৫৫), চাচ্চু মিয়া (৫৫), টিটু সরকার (২০) ও মানিক মিয়া (৩৫)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আব্দুল হামিদ লক্ষীপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে, চাচ্চু মিয়া মৃত ধন মিয়া খন্দকারের ছেলে, টিটু সরকার পন্ডিত সরকারের ছেলে এবং মানিক মিয়া মৃত আব্দুল মোন্নাফ মিয়ার ছেলে।
অভিযানের পর গ্রেপ্তার চারজনকে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাদের অপরাধের ধরন বিবেচনায় বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপপরিচালক সাজেদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।