বিরতির পর তানিন সুবহা

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

অভিনয়ের মানুষ লাইট ক্যামেরা অ্যাকশনের শব্দ ছাড়া থাকতে পারেন না। ক্যামেরায় সামনেই যেন শান্তি এবং অভিনয়ের আনন্দ।

 

তাই শান্তির জায়গায়, অভিনয়ের আনন্দে ক্যামেরার সামনে ফিরলেন চিত্রনায়িকা তানিন সুবহা। আকাশ রঞ্জন পরিচালিত ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ শীর্ষক ধারাবাহিকে যুক্ত হয়ে ৭ মার্চ উত্তরায় শুটিং করলেন তানিন।

 

বিজ্ঞাপন

 

 

শুটিং স্পট থেকে অভিনেত্রী তানিন সুবহা বলেন, বিরতির পর শুটিং করছি, অভিনয়ে ফিরেছি। ঈদের মতো অন্যরকম আনন্দ লাগছে। প্রিয় সহকর্মীরা খুব সহজে সবাই আপন করে নিয়েছে। শুভাকাঙ্ক্ষীরাও চায় যাতে নিয়মিত কাজ করি।

 

 

বিরতির পর তানিন সুবহা

 

বিজ্ঞাপন

 

তাই নতুন কাজ শুরু করতে পেরে বেশ আনন্দিত আমি। জানা যায়, ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ ধারাবাহিকে তানিন বাদে আরও অভিনয় করেছেন শাকিলা পারভীন, চিত্রলেখা গুহ, রিনা খান প্রমুখ। ধারাবাহিকের গল্প লিখেছেন টিপু আলম মিলন।

তানিন সুবহা জানিয়েছেন, চলতি মাসে আরও কয়েকটি নাটকের শুটিং করবেন তিনি। তানিন সুবহা অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে রয়েছে ‘মাটির পরী’, ‘তুই আমার’, ‘দেমাগ’, ‘বেগমজান’, ‘ভালো থেকো’, ‘বীর বাঙালি’ ও ‘রাজা রানির গল্প’। মুক্তির অপেক্ষায় আছে তার ‘বীর মাতা’, ‘দুই রাজকন্যা’ ও ‘প্রেমের বাঁধন’ সিনেমা।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ