বিরিয়ানি ও নগদে ভোট কেনার চেষ্টা চলছে, ৫০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: খুলনায় মিয়া গোলাম পরওয়ার

বিরিয়ানি ও নগদে ভোট কেনার চেষ্টা চলছে, ৫০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: খুলনায় মিয়া গোলাম পরওয়ার
বিরিয়ানি ও নগদে ভোট কেনার চেষ্টা চলছে, ৫০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: খুলনায় মিয়া গোলাম পরওয়ার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

খুলনা-৫ আসনের নির্বাচনী মাঠে বিরিয়ানি আর নগদ টাকার বিনিময়ে ভোট কেনার অপচেষ্টা এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও উক্ত আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত নির্বাচনী ইশতেহার ঘোষণা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এই গুরুতর অভিযোগ আনেন। তিনি বলেন, গরিব মানুষ ও সংখ্যালঘু নারীদের স্বল্প টাকা ও খাবারের লোভ দেখিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, যা নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন।

এছাড়া ফুলতলা ও ডুমুরিয়ার বিভিন্ন স্থানে তার সভা-সমাবেশে পরিকল্পিত হামলা ও চেয়ার-টেবিল ভাঙচুর করে প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, হিন্দু সম্প্রদায়ের ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট না দেওয়ার জন্য ‘ভয়াবহ পরিণতির’ হুমকি দেওয়া হচ্ছে।

তিনি খুলনা-৫ আসনের ১৫০টি কেন্দ্রের মধ্যে অন্তত ৫০টি কেন্দ্রকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে আশঙ্কা প্রকাশ করেন যে, সেখানে ভোটকেন্দ্র দখল ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটতে পারে।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস থাকলেও মাঠপর্যায়ে প্রশাসনের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি এই সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সম্মেলনে খুলনা জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ও আইনজীবী সমিতির সাবেক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ