বিশ্বরোডে যৌথবাহিনীর অভিযানে ৩ চাঁদাবাজ গ্রেফতার

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

সংবাদদাতা : মোঃ শরিফ মিয়া (স্টাফ রিপোর্টার)

ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় যানবাহনে চাঁদা তোলার সময় তিন চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৪টার দিকে সদর উপজেলার খাটিহাতা (বিশ্বরোড) গোলচত্বর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট সাইফ। যৌথবাহিনীর একটি বিশেষ দল এই অভিযানে অংশ নেয়। অভিযানের সময় যানবাহন থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগে তিন ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের মোঃ মোকলেস মিয়া, নয়ন ও মোঃ আরাফাত আলী।

আটকের পর অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়। অভিযানকালে আরও কয়েকজন পালিয়ে যায় বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বিশ্বরোড এলাকার এই গুরুত্বপূর্ণ স্থানে দীর্ঘদিন ধরে একটি চক্র প্রকাশ্যে চাঁদাবাজি করে আসছিল। যৌথবাহিনীর হঠাৎ এই অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি এনে দিয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ