— বিজ্ঞাপন —

বিশ্বের ৫০০ সর্বাধিক প্রভাবশালী মুসলিমের তালিকায় শেহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল অসীম মুনির

জর্ডানের রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশিত বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় স্থান পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল অসীম মুনির।
বিশ্বের ৫০০ সর্বাধিক প্রভাবশালী মুসলিমের তালিকায় শেহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল অসীম মুনির
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ১৫ নভেম্বর ২০২৬, ৩:৫১ অপরাহ্ন

জর্ডানের রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার বিশ্বজুড়ে প্রভাবশালী ৫০০ জন মুসলিমের বার্ষিক তালিকা প্রকাশ করেছে। মুসলিম উম্মাহ ও আঞ্চলিক শান্তিতে অবদানের স্বীকৃতিস্বরূপ এই তালিকায় প্রথমবারের মতো গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছেন পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব।

প্রকাশিত তালিকায় যৌথভাবে শীর্ষ স্থান অধিকার করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান।

প্রতিবেদনে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের বিশেষ অর্জনের কথা উল্লেখ করা হয়েছে। তিনি দেশটির ইতিহাসে প্রথম ‘হাফেজে কুরআন’ যিনি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার সময় পাকিস্তানের নিরপেক্ষ নীতির ভূয়সী প্রশংসা করা হয়েছে এই প্রতিবেদনে। সেখানে বলা হয়, শান্তি ও কূটনৈতিক সমাধানের ক্ষেত্রে পাকিস্তান সক্রিয় ভূমিকা পালন করেছে।

আঞ্চলিক সংকট নিরসনে ফিল্ড মার্শাল অসীম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আন্তরিক মধ্যস্থতার প্রচেষ্টাকে প্রতিবেদনে বিশেষভাবে মূল্যায়ন করা হয়েছে।

পাশাপাশি ‘মক্কা নিরাপত্তা চুক্তি’ কার্যকর ও ব্যবহারিক সহযোগিতায় রূপ দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের নেতৃত্বের পদক্ষেপকে সাধুবাদ জানানো হয়।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যকার এই ত্রিদেশীয় কৌশলগত সহযোগিতাকে আঞ্চলিক অংশীদারিত্বের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে জর্ডানের প্রতিষ্ঠানটি।

সূত্র: ARY News · Pakistan
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗