বৈশাখে রঙিন বিনোদন নিয়ে আসছেন অপূর্ব-সাবিলা

বৈশাখে রঙিন বিনোদন নিয়ে আসছেন অপূর্ব-সাবিলা
বৈশাখে রঙিন বিনোদন নিয়ে আসছেন অপূর্ব-সাবিলা
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বিনোদন : গল্পটা এক বিবাহিত দম্পতির। যাদের সংসারে দিনরাত খুনসুটি লেগেই থাকে। বিয়ের বছর যা যেতেই স্ত্রী অনেকটা বুঝে ফেলে তার স্বামী বে-গুণের মতো, যার কোনো গুণ নেই! এমনকি বউয়ের জন্মদিনটা পর্যন্ত সে মনে রাখতে পারে না।

দাম্পত্য জীবনে ঘটে যাওয়া নানা মজার ঘটনা নিয়েই এগিয়েছে নাটক ‘ভুল সবই ভুল’-এর গল্প। মাসরিকুল আলমের পরিচালনায় ও  ইমদাদ বাবুর গল্পে লেখা এ নাটকটি আসছে পহেলা বৈশাখে।

বৈশাখে রঙিন বিনোদন নিয়ে আসছেন অপূর্ব-সাবিলা

নাটকটিতে দম্পতি হিসেবে দেখা যাবে জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূরকে। এছাড়াও এতে অভিনয় করেছেন সুষমা সরকার, শমু চৌধুরী ও শামিমা নাজনিন।

পরিচালক মাসরিকুল আলম জানান, কারও মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাওয়ার মতো উপভোগ্য নাটক এটি। এককথায় ব্যাপক বিনোদন পাবে দর্শক।

জানা গেছে, কয়েকমাস আগে ‘ভুল সবই ভুল’ নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। পহেলা বৈশাখের দিনে গোল্লাছুট ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে নাটকটি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ