— বিজ্ঞাপন —

বোনকে পরীক্ষাকেন্দ্রে দিতে এসে থানায় ৬ ঘণ্টা, তরুণ বললেন ‘বিচিত্র অভিজ্ঞতা’

পুরান ঢাকার আরমানিটোলা উচ্চবিদ্যালয় কেন্দ্রে বোনকে ব্যাংক নিয়োগ পরীক্ষা দিতে এনে পুলিশের হাতে আটক হন এক তরুণ। প্রায় সাড়ে ছয় ঘণ্টা বংশাল থানায় আটকে রাখার পর রাত সাড়ে ৯টার দিকে দুজনকে ছেড়ে দেওয়া হয়।
বোনকে পরীক্ষাকেন্দ্রে দিতে এসে থানায় ৬ ঘণ্টা, তরুণ বললেন ‘বিচিত্র অভিজ্ঞতা’
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

শিক্ষা ডেস্ক: ১৪ নভেম্বর ২০২৬, ১:৫১ পূর্বাহ্ন

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা উচ্চবিদ্যালয় কেন্দ্রে বোনকে ব্যাংক নিয়োগ পরীক্ষা দিতে এসে পুলিশের হাতে আটকের পর থানায় প্রায় সাড়ে ছয় ঘণ্টা কাটাতে হয়েছে এক তরুণকে। একই স্থান থেকে একটি সরকারি ব্যাংকের এক কর্মকর্তাকেও পুলিশ হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যায়। পরবর্তীতে তাঁদের দুজনকে বংশাল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং রাত সাড়ে নয়টার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার বিকেলে আরমানিটোলা উচ্চবিদ্যালয়ে নয়টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পদের সমন্বিত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর আগে বিদ্যালয়ের মূল ফটক খোলা ছিল এবং পরীক্ষার্থীদের স্বজনেরা ভেতরে প্রবেশ করেছিলেন। তবে বেলা তিনটায় পরীক্ষা শুরু হলে পুলিশ তাঁদের বাইরে যেতে বলে। এ সময় পরীক্ষ কেন্দ্র থেকে বের হওয়া নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে স্বজনদের কথা-কাটাকাটি হয়।

— বিজ্ঞাপন —

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্রে জানা গেছে, কথা-কাটাকাটির জেরে বেলা ৩টা ২০ মিনিটে ফটকের বাইরে এসে এক পরীক্ষার্থীর ভাইকে হাতকড়া পরায় পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ সদস্য অভিযোগ করেন, ওই তরুণ ‘মব করার চেষ্টা’ এবং পুলিশ সদস্যের ওপর ‘আক্রমণের চেষ্টা’ করেছেন। এর প্রায় ১০ মিনিট পর ফটকের বাইরে থেকে আরও এক তরুণকে আটক করা হয়, যিনি একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা। পুলিশি ধস্তাধস্তিতে তাঁর শরীরের কয়েকটি স্থানে ক্ষত তৈরি হয়।

পরীক্ষা শেষে পরীক্ষার্থী তরুণী নির্ধারিত স্থানে ভাইকে না পেয়ে হতাশ হয়ে পড়েন। পরে পুলিশ সদস্যরা তাঁকে জানান যে তাঁর ভাইকে বংশাল থানায় নেওয়া হয়েছে এবং তাঁরাই তাঁকে রিকশায় থানায় পাঠানোর ব্যবস্থা করেন। থানায় অবস্থানরত দুই তরুণ অভিযোগ করেন, পুলিশের সঙ্গে সাধারণ কথা-কাটাকাটির জেরে তাঁদের ফোন কেড়ে নেওয়া হয় এবং কোনো অন্যায় না করা সত্ত্বেও হয়রানি করে আটকে রাখা হয়।

বংশাল থানা পুলিশ জানায়, আটক তরুণের নাম-পরিচয় যাচাইয়ের পাশাপাশি তাঁদের রাজনৈতিক মতাদর্শ জানতে এলাকায় খোঁজ নেওয়া হয়েছিল। এই বিষয়ে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল জানান, পরীক্ষাকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছিল। পরে রাত সাড়ে নয়টার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

দীর্ঘ সময় থানায় আটকে থাকার পর ছাড়া পেয়ে এক তরুণ ঘটনাটিকে একটি ‘বিচিত্র অভিজ্ঞতা’ হিসেবে বর্ণনা করেছেন।

সূত্র: প্রথম আলো
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗