ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার মটুকপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সাফওয়ান নামের চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর পিতার নাম রাকিব হাসান।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে সাফওয়ান তার চাচাতো বোনদের সঙ্গে গ্রামের সড়কে হাঁটছিল। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। আঘাতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

দ্রুত শিশুটিকে উদ্ধার করে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। দ্রুত চিকিৎসার পাওয়ার আশায় তাকে ঢাকার আজগর আলী মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাফওয়ানকে মৃত ঘোষণা করেন।

আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকালে মটুকপুর মাদ্রাসা মাঠে সাফওয়ানের জানাজা শেষে আড়িয়ল কবরস্থানে দাফন করা হয়।

নিহত শিশুর চাচা বাবু মোল্লা জানান, দুর্ঘটনার পর অটোচালক তাদের সঙ্গে টংগিবাড়ী হাসপাতাল পযর্ন্ত ছিলেন। তবে শিশুটির জীবন বাঁচানোর চেষ্টায় ব্যস্ত থাকায় তখন চালকের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়নি। তবে তার বাড়ি হাসাইল গ্রামে।

স্থানীয়দের অনেকে অভিযোগ করে বলেন, মটুকপুরের ওই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও প্রয়োজনের তুলনায় সরু। এখানে দুটি স্কুল ও দুটি মাদ্রাসা থাকায় প্রতিদিন অসংখ্য শিশু চলাচল করে। কিন্তু অটোরিকশাগুলো বেপরোয়াভাবে অতিরিক্ত গতিতে চলাচল করে, যা প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।

এ বিষয়ে টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাব্লিউ বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, এ দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি ওই সড়কে যানবাহন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা না হলে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ