কওমি আলেমের চ্যালেঞ্জে তাহেরীর পাল্টা আহ্বান, ‘মুজাকারায় বসতে প্রস্তুত’

কওমি আলেমের চ্যালেঞ্জে তাহেরীর পাল্টা আহ্বান, ‘মুজাকারায় বসতে প্রস্তুত’
কওমি আলেমের চ্যালেঞ্জে তাহেরীর পাল্টা আহ্বান, ‘মুজাকারায় বসতে প্রস্তুত’
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জসনে জুলুসের পদ্ধতি ও বৈধতা নিয়ে কওমি অঙ্গনের আলেমদের সঙ্গে মতবিরোধের অবসানে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সাংগঠনিক সচিব ও দাওয়াতে ঈমানী বাংলাদেশের চেয়ারম্যান মুফতি মুহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরী। এ জন্য প্রশাসনের হস্তক্ষেপে মুজাকারা বা পারস্পরিক আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে মুফতি গিয়াস উদ্দিন তাহেরী বলেন, আল্লাহর হাবীব হযরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন উপলক্ষে আনন্দ মিছিল করা নাজায়েজ প্রমাণ করতে কওমি অঙ্গনের মুফতি উবায়দুল্লাহ হোসাইন তার সঙ্গে মুজাকারায় বসতে রাজি হয়েছেন। তবে মুজাকারায় বসার আগে ব্রাহ্মণবাড়িয়া জামেয়া ইউনুছিয়া মাদরাসার অনুমতির শর্ত দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ প্রসঙ্গে মুফতি তাহেরী প্রশ্ন রাখেন, মুফতি উবায়দুল্লাহ হোসাইন জামেয়া ইউনুছিয়া মাদরাসা থেকে অনুমতি পেয়েছেন কি না। অনুমতি পেয়ে থাকলে সেটি প্রকাশ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে উদারতা ও আন্তরিকতার সঙ্গে আলোচনায় বসা প্রয়োজন। ব্রাহ্মণবাড়িয়া শহরে ধর্মীয় সম্প্রীতি সুরক্ষায় প্রশাসনের হস্তক্ষেপে উভয় পক্ষ বসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের একটি রোডম্যাপ তৈরির কথাও জানান তিনি।

নিজের অবস্থান স্পষ্ট করে মুফতি গিয়াস উদ্দিন তাহেরী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন উপলক্ষে আনন্দ মিছিল জায়েজ। পাশাপাশি শাব্দিক অর্থের বিবেচনায় ‘ঈদ’ শব্দ ব্যবহারে তার আপত্তি নেই বলেও উল্লেখ করেন।

এর আগে জসনে জুলুসের আয়োজন ও পদ্ধতি নিয়ে কওমি অঙ্গনের মুফতি উবায়দুল্লাহ হোসাইন সামাজিক যোগাযোগমাধ্যমে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর আহ্বানের জবাব দেন। বিষয়টি তাহেরীর নজরে আসার পর তিনি পাল্টা পোস্টের মাধ্যমে মুজাকারায় বসার বিষয়ে তার অবস্থান তুলে ধরেন।

উল্লেখ্য, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জসনে জুলুস আয়োজনকে কেন্দ্র করে বিভিন্ন ইসলামি মতাদর্শের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে মতপার্থক্য রয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন সময় আলোচনা ও বিতর্ক দেখা গেছে। এমন পরিস্থিতিতে মুখোমুখি বিতর্কের পরিবর্তে আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনের আহ্বান জানালেন মুফতি মুহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরী।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ