ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালু মহালে অভিযান, ১০ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালু মহালে অভিযান, ১০ লাখ টাকা জরিমানা
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নাসিরাবাদ বালুমহালের পার্শ্বে তফসিল বহির্ভূত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায়।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধ বালু মহাল পরিচালনায় জড়িত এক ব্যক্তির কাছ থেকে ১০ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের অংশ হিসেবে নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ওই ইউনিয়নের নাসিরাবাদ বালুমহালের পার্শ্বে তফসিল বহির্ভূত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায়। যা বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১১ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।’

সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘একই আইনের ১৫(১) ধারায় অভিযুক্ত নাসিরাবাদ গ্রামের মো. মিন্টু মিয়ার ছেলে ডালিম মিয়াকে (৩৪) দোষী সাব্যস্ত করে ১০ লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ডের অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়েছে।’

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ