রাজবাড়ী-২ আসনে ধানের শীষের পক্ষে মুজাহিদের মোটরসাইকেল শোডাউন

লেখক: মোঃ হামজা শেখ
প্রকাশ: ৫ মাস আগে

রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রতি সমর্থন প্রদর্শনে ব্যাপক মোটরসাইকেল শোডাউন করেছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও শিল্পপতি মো. মুজাহিদুল ইসলাম মুজাহিদ।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে পাংশা পৌর এলাকার আজিজ সর্দার বাস স্ট্যান্ড থেকে শোডাউনটি শুরু হয়।

শোডাউনে দুই শতাধিক মোটরসাইকেলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

শহর থেকে শুরু হয়ে শোডাউনটি পাট্টা, সরিষা, কশবামাঝাইল, কলিমহর, মাছপাড়া ও যশাই ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পথে পথে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

প্রচারণার এক পর্যায়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মো. মুজাহিদুল ইসলাম মুজাহিদ বলেন,

দল করতে গিয়ে দীর্ঘ ১৭ বছর নির্যাতিত হয়েছি। রাজবাড়ী-২ আসনে বিএনপি অবশ্যই আমাকে মনোনয়ন দেবে বলে বিশ্বাস করি। যদি নির্বাচিত হই, এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে উন্নয়নমূলক কাজ করে যেতে চাই।

শোডাউনকে ঘিরে স্থানীয় এলাকায় দিনজুড়ে ছিল আলোচনা–সমালোচনা ও রাজনৈতিক উত্তাপ।