ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা ও গাঁজাসহ পৃথক অভিযানে দুই যুবককে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
রোববার রাত ৯টার দিকে পাইকপাড়া এলাকার ভাড়া বাসা থেকে ৫২ পিস ইয়াবাসহ পারভেজ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পারভেজের বিরুদ্ধে ১১টিরও বেশি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এসআই মুমিনুল ইসলাম পিপিএম।
গ্রেফতার পারভেজ পাইকপাড়া এলাকার জিবন মিয়ার ছেলে।
অন্যদিকে, একই সময়ে মেড্ডা এলাকা থেকে রাব্বি (২২) নামের আরও এক যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার রাব্বি মেড্ডা স্কুল মসজিদ এলাকার সুরুজ মিয়ার ছেলে বলে জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ