— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়ায় কচুরিপানা থেকে জৈব সার উৎপাদনে কৃষক প্রশিক্ষণ

ব্রাহ্মণবাড়িয়ায় কচুরিপানা থেকে জৈব সার উৎপাদনে কৃষক প্রশিক্ষণ
ব্রাহ্মণবাড়িয়ায় কচুরিপানা থেকে জৈব সার উৎপাদনে কৃষক প্রশিক্ষণ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে কচুরিপানা ব্যবহার করে উন্নতমানের জৈব সার উৎপাদনের লক্ষ্যে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের এ কর্মশালাটি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক ড. মোস্তফা ইমরান হোসেন। কর্মশালায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শরিফুল ইসলাম।

ব্রাহ্মণবাড়িয়ায় কচুরিপানা থেকে জৈব সার উৎপাদনে কৃষক প্রশিক্ষণ[/caption] প্রশিক্ষণে আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতিতে কচুরিপানা প্রক্রিয়াজাত করে কার্যকর জৈব সার তৈরির বিভিন্ন কলাকৌশল কৃষকদের হাতে-কলমে শেখানো হয়। বক্তারা বলেন, কচুরিপানাকে সম্পদে রূপান্তরের মাধ্যমে পরিবেশদূষণ কমানোর পাশাপাশি মাটির উর্বরতা বৃদ্ধি করা সম্ভব। রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমাতে কচুরিপানা থেকে জৈব সার উৎপাদন স্থানীয় কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দিনব্যাপী এ প্রশিক্ষণে স্থানীয় প্রান্তিক কৃষকেরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।

— বিজ্ঞাপন —
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗