— বিজ্ঞাপন —

সরাইলে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেলের আরোহীর নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন
সরাইলে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেলের আরোহীর নিহত
সরাইলে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেলের আরোহীর নিহত
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

অসীম চন্দ্র দাস স্টাফ রিপোর্টার(ব্রাহ্মণবাড়িয়া) : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নরসিংদী সদর থানার সাটিরপাড়া এলাকার শীতিস চন্দ্র দাসের ছেলে অনুপ কুমার দাস (৫০) এবং একই এলাকার মৃত মো. নোয়াজিস মিয়ার ছেলে আনোয়ারুল আজিম।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে সিলেটগামী একটি ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে পড়ে যায় এবং এর দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

খাটিহাতা হাইওয়ে থানার ওসি মোঃ আবদুল হালিম জানিয়েছে, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে স্বজনদের হাতে লাশ পৌছানো হয়েছে।

— বিজ্ঞাপন —
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗