ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষ, আহত ২৫
ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষ, আহত ২৫
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইনসে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, মাদ্রাসাছাত্রসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় পুলিশ লাঠিপেটা এবং শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার রাত ১১টার পর জেলা শহরের পশ্চিম মেড্ডা এলাকায় পুলিশ লাইনসের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ, মাদ্রাসাছাত্র ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর আগমন উপলক্ষে মঙ্গলবার রাতে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনসে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল।

এ সময় স্থানীয় দারুল আরকাম মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী গান বন্ধ অথবা শব্দ কমানোর অনুরোধ জানাতে পুলিশ লাইনসে যান। শিক্ষার্থীদের ভাষ্য, বুধবার তাঁদের পরীক্ষা থাকায় উচ্চ শব্দে পড়াশোনায় বিঘ্ন ঘটছিল। সেখানে পুলিশ সদস্যদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে শতাধিক মাদ্রাসাছাত্র পুলিশ লাইনসের ভেতরে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা শুরু করলে শিক্ষার্থীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেন বলে স্থানীয় বাসিন্দা ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

ঘটনার পর পুলিশ লাইনস এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের কারণে জেলা পুলিশের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানটি আর চালু করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ