ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। ১২ জুন, সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের বিরাসার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা গেছে , সম্প্রতি জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ নিয়ে নতুন ও পুরনো কমিটির নেতাকর্মীদের মধ্যে বিরোধ তৈরি হয়। এছাড়া নতুন কমিটির আহ্বায়ক শাহীনুর রহমানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

সোমবার নতুন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা আনন্দ মিছিল করার জন্য বিরাসার এলাকায় জড়ো হয়। এ সময় পুরাতান কমিটির আহ্বায়ক ফুজায়েল চৌধুরী ও অন্য নেতৃবৃন্দরা একই স্থানে এলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ককটেল নিক্ষেপ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, কমিটি নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে ককটেল ছুঁড়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ