ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ওভারটেক করতে গিয়ে বাস খাদে, নারীসহ আহত ৩০ শ্রমিক

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ওভারটেক করতে গিয়ে বাস খাদে, নারীসহ আহত ৩০ শ্রমিক
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ওভারটেক করতে গিয়ে বাস খাদে, নারীসহ আহত ৩০ শ্রমিক
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাককে ওভারটেক করতে গিয়ে একটি শ্রমিকবাহী বাস খাদে পড়ে গিয়ে অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া মোড় এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আশুগঞ্জ থেকে কুট্রাপাড়া এলাকার একটি ব্যাগ তৈরির কারখানায় শ্রমিক পরিবহনের জন্য প্রতিদিনের মতো বাসটি যাত্রী তুলছিল। কারখানার নিকটবর্তী স্থানে পৌঁছালে একটি ট্রাককে ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সরাইল স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। বর্তমানে অন্তত ১৯ জন আহত ব্যক্তি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক বলে জানা গেছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। দুর্ঘটনা কবলিত বাসটি সরানোর কাজ চলছে।”

সড়ক দুর্ঘটনার এমন ঘটনায় ফ্যাক্টরির শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা যানবাহনচালকদের সচেতনতার পাশাপাশি মহাসড়কে আরও কঠোর ট্রাফিক নজরদারির দাবি জানিয়েছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ