ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিলেন কলেজছাত্রী

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মেঘলা আক্তার নিলুফা (১৯) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।

 

সোমবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের গোপীনাথপুর ইউনিয়নের ইমামবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

নিহত মেঘলা আখাউড়া উপজেলার গঙ্গাসগার (পশ্চিমপাড়া) এলাকার মো. মুসলিম মিয়ার মেয়ে। তিনি কসবার গোপীনাথপুর শাহ আলম ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্রী ছিলেন।

 

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, একটি মালবাহী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নীলুফা আত্মহত্যা করেছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সূএ :জাগোনিউজ

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ