ব্রাহ্মণবাড়িয়ায় ধোঁয়ার বিবাদে ভাইয়ের হাতে ভাই খুন

ব্রাহ্মণবাড়িয়ায় ধোঁয়ার বিবাদে ভাইয়ের হাতে ভাই খুন
ব্রাহ্মণবাড়িয়ায় ধোঁয়ার বিবাদে ভাইয়ের হাতে ভাই খুন
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় মাটির চুলায় রান্নার ধোঁয়া নিয়ে শুরু হওয়া তুচ্ছ তর্কের জেরে বড় ভাই ও ভাতিজার মারধরে ছোট ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৫ জুন) রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনির হোসেন (৩৫) নামের ওই ব্যক্তি মারা যান। নিহত মনির হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উড়শিউড়া এলাকার মোল্লাবাড়ির মৃত খুরশিদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে রান্নার ধোঁয়া নিয়ে মনির হোসেনের সঙ্গে তার বড় ভাইয়ের কথা কাটাকাটি হয়। সেই ঘটনার জেরে রবিবার দুপুরে আবারও দু’জনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বড় ভাই ও তার ছেলে মিলে মনিরকে মারধর করেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

ব্রাহ্মণবাড়িয়ায় ধোঁয়ার বিবাদে ভাইয়ের হাতে ভাই খুন

আহত অবস্থায় মনিরকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাতে তিনি মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার খবর পেয়েছি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিবার অভিযোগ করেছে, পরিকল্পিতভাবে মনিরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ