— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়োগবিধি সংশোধনের দাবিতে সড়ক অবরোধ করে আইএলএসটি শিক্ষার্থীদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়োগবিধি সংশোধনের দাবিতে সড়ক অবরোধ করে আইএলএসটি শিক্ষার্থীদের বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ায় নিয়োগবিধি সংশোধনের দাবিতে সড়ক অবরোধ করে আইএলএসটি শিক্ষার্থীদের বিক্ষোভ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিয়োগবিধি সংশোধনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইএলএসটি) শিক্ষার্থীরা। রোববার (৯ নভেম্বর) বেলা ১১টা থেকে সরাইল–নাসিরনগর–লাখাই আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে তারা অবরোধ শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

শিক্ষার্থীরা জানান, চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রি থাকা সত্ত্বেও নতুন নিয়োগবিধিতে তাদের জন্য কোনো পদ রাখা হয়নি। পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী তাদের টেকনিক্যাল পদে নিয়োগের কথা থাকলেও, অধিদপ্তর পুরোনো বিধিমালার আওতায় নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এতে ডিপ্লোমাধারীরা বঞ্চিত হয়ে সাধারণ শিক্ষার্থীরা ওই পদে সুযোগ পাচ্ছেন, যা তাদের কাছে অন্যায্য ও হতাশাজনক বলে দাবি করেন শিক্ষার্থীরা।

সকালে নাসিরনগর আইএলএসটির শিক্ষার্থীরা প্রথমে ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করেন। পরে মিছিল নিয়ে তারা সরাইল–নাসিরনগর–লাখাই আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। এসময় তারা “নিয়োগবিধি সংশোধন চাই”, “টেকনিক্যাল শিক্ষার মর্যাদা ফিরিয়ে দাও”—এই স্লোগান দেন।

— বিজ্ঞাপন —

অবরোধের কারণে সড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকছুদ আহমেদ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

প্রশাসনের আশ্বাসে দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন এবং পরে সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে আলোচনায় বসেন।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণে দ্রুত পদক্ষেপ না নিলে দেশের সব আইএলএসটি প্রতিষ্ঠানে একযোগে আন্দোলন শুরু করা হবে এবং প্রয়োজনে অধিদপ্তরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗