​ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ফারানী গ্রেফতার, থানায় আনা মাত্রই ডিম নিক্ষেপ

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

লিটন হোসাইন জিহাদ, ব্রাহ্মণবাড়িয়া:
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিটির সাধারণ সম্পাদক শেখ মঞ্জুরে মাওলা ফারানীকে (২৬) গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (৯ এপ্রিল) বিকেলে শহরের ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

শেখ মঞ্জুরে মাওলা ফারানী ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা এলাকার বাসিন্দা এবং মামুন মিয়ার ছেলে। র‍্যাবের হাতে গ্রেফতারের পর রাত সাড়ে ৯টার দিকে তাকে সদর মডেল থানায় নিয়ে আসা হয়।

তবে এর আগেই থানার সামনে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ফারানীকে থানায় নিয়ে আসা মাত্রই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার দিকে ডিম নিক্ষেপ করেন। এ সময় তারা তার বিচারের দাবি জানিয়ে স্লোগানে উত্তপ্ত করে তোলেন থানার আশপাশ এলাকা।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, শেখ মঞ্জুরে মাওলা ফারানী ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে মোট ৯টি মামলা রয়েছে। র‍্যাব সদস্যরা তাকে গ্রেফতারের পর রাতে থানায় হস্তান্তর করেছেন। তাকে বৃহস্পতিবার (১০ এপ্রিল) আদালতে পাঠানো হবে।

ঘটনার পর শহরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহল এ গ্রেফতারকে আইনশৃঙ্খলা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ