— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ আইন লঙ্ঘন :২০ হাজার টাকা জরিমানা, বালু জব্দ

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সিমনা সড়কের পাশে ফসলি জমি ও বিল বালু দিয়ে ভরাট করে শ্রেণি পরিবর্তনের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা ও ভরাটকৃত বালু জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া।

জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে ফসলি জমিতে অবৈধভাবে বালু ফেলে জমির প্রকৃতি পরিবর্তন করা হচ্ছিল। এতে পরিবেশ ও কৃষি উভয়ের ক্ষতির আশঙ্কা তৈরি হয়। ইউএনও উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং বালু জব্দের নির্দেশ দেন।

— বিজ্ঞাপন —

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗