ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমিতে হাঁস ঢুকে পড়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। আজ (শুক্রবার, ২৮ মার্চ) বিকেলে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাই গ্রামের দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত দুই সপ্তাহ আগে ঘুজিয়াখাই গ্রামের বাসিন্দা রোশেনা বেগমের কয়েকটি রাজ হাঁস স্থানীয় জয়দর মিয়ার ফসলি জমিতে ঢুকে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে রোশেনা বেগমকে তার বাড়িতে গিয়ে মারধর করেন জয়দর মিয়া। ওই ঘটনার দুইদিন পর রোশেনার পক্ষের লোকজন জয়দর মিয়াকে রাস্তায় একা পেয়ে মারধর করে।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরবর্তী সময়ে স্থানীয়দের সহায়তায় দুই পক্ষ আপোষে রাজি হলেও জয়দর মিয়ার লোকজন পুনরায় রোশেনার পক্ষের একজনকে মারধর করেন।

এ নিয়ে উভয় পক্ষই থানা ও আদালতে মামলা করে। এ ঘটনার জেরে শুক্রবার বিকেলে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিকেল ৫টা পর্যন্ত চলা সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আলম জানান, পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ