
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণপাড়া উপজেলায় পানিতে ঝাঁপ দিয়ে মারা গেছেন মো. রাকিব সরকার (১৬) নামে এক কিশোর। গতকাল শুক্রবার (২৭ জুন) বিকেলে উপজেলার মকিমপুর বিলে এ ঘটনা ঘটে।
নিহত রাকিব সরকার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের বাহার আটা গ্রামের আবুল সরকারের ছেলে। সে সম্প্রতি খেওরা আনন্দময়ী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
জানা যায় রাকিব তার দুই-তিনজন বন্ধুর সঙ্গে মকিমপুর বিলে ঘুরতে গিয়ে একটি ব্রিজ থেকে পানিতে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার পর অন্যরা তীরে উঠতে পারলেও রাকিব আর তীরে ফিরতে পারেননি। পরে বন্ধু ও স্থানীয়রা প্রায় ৩০ মিনিট খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে দেবিদ্বারে একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় বিলের পানিতে ঝাঁপ দিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য জুয়েল মিয়া জানান, ‘রাকিব তার দু-তিনজন বন্ধুর সঙ্গে বিল ঘুরতে গিয়েছিল। পানিতে ঝাঁপ দেওয়ার পর সে আর তীরে ফিরতে পারেনি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
