— বিজ্ঞাপন —

স্বপ্ন না দুঃস্বপ্ন? ইউরোপযাত্রায় ৬৩% বাংলাদেশি বন্দী, ৮০% নির্যাতনের শিকার

স্বপ্ন না দুঃস্বপ্ন? ইউরোপযাত্রায় ৬৩% বাংলাদেশি বন্দী, ৮০% নির্যাতনের শিকার
স্বপ্ন না দুঃস্বপ্ন? ইউরোপযাত্রায় ৬৩% বাংলাদেশি বন্দী, ৮০% নির্যাতনের শিকার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

সমুদ্রপথে ইউরোপে যাওয়ার স্বপ্ন এখন অনেক বাংলাদেশির জন্য পরিণত হচ্ছে এক ভয়াবহ দুঃস্বপ্নে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের তথ্য অনুযায়ী, অবৈধভাবে ইউরোপগামী বাংলাদেশিদের মধ্যে প্রায় ৬৩ শতাংশই মানবপাচারকারী চক্রের কাছে বন্দী হন এবং প্রায় ৮০ শতাংশ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হন।

ভালো জীবনের আশায় হাজারো তরুণ জীবনের ঝুঁকি নিয়ে লিবিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হয়ে ইউরোপে পাড়ি জমাচ্ছেন। গত এক দশকে অন্তত ৭০ হাজার বাংলাদেশি এই ঝুঁকিপূর্ণ পথে যাত্রা করেছেন। কিন্তু তাদের অনেকেরই শেষ গন্তব্য হয়েছে মৃত্যু বা চরম দুর্ভোগ।

সাম্প্রতিক এক ঘটনায় লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ১৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে। একই ঘটনায় ২১ জন কোনোভাবে প্রাণে বাঁচলেও তারা ভয়াবহ ক্ষুধা ও তৃষ্ণার সঙ্গে লড়াই করে ফিরেছেন। প্রায়ই নৌকাডুবি, গুলি, অপহরণ ও নির্যাতনের মতো ঘটনায় প্রাণ হারাচ্ছেন অনেকে। আবার কেউ কেউ লাখ লাখ টাকা খরচ করেও প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়ে দেশে ফিরছেন।

— বিজ্ঞাপন —

অভিবাসন বিশ্লেষকদের মতে, দেশে বড় ধরনের সংকট না থাকলেও তরুণদের একটি অংশ বিদেশ যাওয়াকেই সফলতার একমাত্র পথ মনে করছে—যা এই ঝুঁকিপূর্ণ প্রবণতাকে বাড়িয়ে দিচ্ছে।

এদিকে সিআইডি জানিয়েছে, মানবপাচারের সঙ্গে জড়িত ১৫ থেকে ২০টি এজেন্সিকে তারা চিহ্নিত করেছে। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে মানবপাচার সংক্রান্ত ৪ হাজার ৪২৭টি মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ৯০৯টি। বর্তমানে সিআইডির হাতে রয়েছে ৩১৬টি মামলা, যার মধ্যে ৩১টি লিবিয়াকেন্দ্রিক। তবে অভিযুক্তরা জামিনে বের হয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলে তাদের পুনরায় গ্রেপ্তার করা কঠিন হয়ে পড়ে।

ব্র্যাকের সমীক্ষা অনুযায়ী, ইউরোপমুখী এসব মানুষের বড় অংশ ঢাকার আশপাশ, মাদারীপুর ও সিলেট অঞ্চলের বাসিন্দা এবং তাদের বেশিরভাগই তরুণ। প্রায় ৬০ শতাংশ পরিবারকে ভালো চাকরির প্রলোভন দেখানো হলেও বাস্তবে ৮৯ শতাংশই কোনো কাজ পাননি।

বিশেষজ্ঞরা মনে করছেন, মানবপাচার বন্ধে শুধু দালাল নয়, এই চক্রের মূলহোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি। অন্যথায় স্বপ্নের ইউরোপ যাত্রা এভাবেই মৃত্যুফাঁদ হয়ে থাকবে হাজারো মানুষের জন্য।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗