ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিশ্ব রাজনীতিতে মুসলিমদের অবস্থান’ শীর্ষক আলোচনায় আল্লামা সৈয়দ গালিব

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী মাছিহাতা দরবার শরীফের পীর সাহেব আল্লামা শাহ সূফি সৈয়দ জাফরুল ‍কুদ্দুছ গালিব সাহেব আজ ব্রাহ্মণবাড়িয়ার প্রথম আইপি চ্যানেল পথিকটিভি আয়োজিত এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় অংশগ্রহণ করেন। আলোচনা সভার শিরোনাম ছিল “বিশ্ব রাজনীতিতে মুসলিমদের অবস্থান”, যেখানে আধুনিক বিশ্বে মুসলিম উম্মাহর ভূরাজনৈতিক পিছিয়ে পড়া ও প্রযুক্তিগত অগ্রগতিতে অংশগ্রহণের অভাব নিয়ে বিশ্লেষণ করা হয়।

পথিকটিভির সিইও কবি লিটন হোসাইন জিহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গালিব সাহেব বলে “বিশ্ব রাজনীতিতে মুসলিমদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে ঐক্যের অভাব, শিক্ষাগত পশ্চাৎপদতা এবং তথ্যপ্রযুক্তি খাতে অংশগ্রহণে অনীহা। আজকের বিশ্বে যে জাতি প্রযুক্তি নিয়ন্ত্রণ করে, তারাই রাজনীতি ও অর্থনীতির নিয়ন্ত্রক হয়ে ওঠে।”

তিনি আরও বলেন, “মুসলিম যুবসমাজকে প্রযুক্তিগত শিক্ষায় পারদর্শী করে তুলতে হবে। শুধু ধর্মীয় শিক্ষা নয়, আধুনিক বিজ্ঞান, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি, এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মতো বিষয়েও দক্ষতা অর্জন করতে হবে।”

উল্লেখ্য যে,বিশ্বের মোট মুসলিম জনসংখ্যা প্রায় ২০০ কোটির বেশি হলেও জাতিসংঘের স্থায়ী নিরাপত্তা পরিষদে কোনো মুসলিম দেশের প্রতিনিধিত্ব নেই। অর্থনৈতিক ফোরামগুলোতেও মুসলিম দেশগুলোর অংশগ্রহণ তুলনামূলকভাবে কম।

তথ্য অনুযায়ী, বিশ্বের ৫০০ শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় মাত্র কয়েকটি মুসলিম দেশের বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বিশ্ব প্রযুক্তি বাজারের ৯০ শতাংশই নিয়ন্ত্রিত হয় আমেরিকা, চীন ও ইউরোপীয় ইউনিয়নের হাতে, যেখানে মুসলিম বিশ্বের অবদান ৫ শতাংশেরও কম।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আমিনুল ইসলাম, সাংবাদিক দেলোয়ার হোসাইন মাহদী, সাংবাদিক নাসির উদ্দিন,সাংবাদিক জাকারিয়া,সাংবাদিক মনির হোসেন ,মাল্টিমিডিয়া ইনচার্জ তাফসির হোসাইন মুন্না।

এসময় বক্তারা বলেন “আমাদের তরুণ প্রজন্মই আগামী দিনে মুসলিম জাহানের নেতৃত্ব দেবে। তাদেরকে আত্মবিশ্বাসী, শিক্ষিত এবং প্রযুক্তি-সক্ষম করে গড়ে তুলতে হবে।”

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ