— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা ফয়জুল্লাহ মুনশীর ‘ইসলামের সার-সংক্ষেপ’ বইয়ের মোড়ক উন্মোচন

1000184596
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর জামে মসজিদের মাসিক ইজতেমা বাস্তবায়ন কমিটির উদ্যোগে হাফেজ মাওলানা ফয়জুল্লাহ মুনশী সংকলিত ‘ইসলামের সার-সংক্ষেপ’ বইয়ের মোড়ক উন্মোচন, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বাদ মাগরিব সুহিলপুর জামে মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার শায়খুল হাদিস ও প্রিন্সিপাল মুফতি মুবারকুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বহুল ইসলামী গ্রন্থের প্রণেতা, পীর ও আলেম মুফতি মুবারকুল্লাহ। এ ছাড়া স্থানীয় উলামায়ে কেরাম, কবি, লেখক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন।

— বিজ্ঞাপন —

বক্তারা বলেন, মাওলানা ফয়জুল্লাহ মুনশী মসজিদের খেদমতের পাশাপাশি মুসলমানদের কল্যাণে লেখালেখি ও ইসলামী জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর এ উদ্যোগ ইসলামী জ্ঞানকে মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়ার একটি প্রশংসনীয় প্রয়াস।

মাওলানা….. বলেন, মুফতি ফয়জুল্লাহ আমাদের পূর্বপাড়ার জন্য আল্লাহর রহমত। তাঁর বাবাও দীর্ঘদিন এ মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাবার সেই ধারাবাহিকতা তিনিও ধরে রেখেছেন। তিনি মুফতি মুবারকুল্লাহ সাহেবের খলিফা।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি মুবারকুল্লাহ বলেন, মাওলানা ফয়জুল্লাহ মুনশীর এ কাজ সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। বইটি আকারে ছোট হলেও এর মধ্যে ইসলামের সারসংক্ষেপ অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে পাঠক সহজে ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন।

তিনি আরও বলেন, মাওলানা ফয়জুল্লাহর ইতিপূর্বেও কয়েকটি বই প্রকাশিত হয়েছে। বর্তমানে তাঁর আরও কয়েকটি বই প্রকাশের কাজ চলমান রয়েছে। ইসলামী জ্ঞানচর্চা ও দ্বীনি খেদমতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

আলোচনা শেষে প্রধান অতিথি মুফতি মুবারকুল্লাহসহ উপস্থিত আলেম-উলামা ও অতিথিরা সম্মিলিতভাবে ‘ইসলামের সার-সংক্ষেপ’ বইটির মোড়ক উন্মোচন করেন। পরিশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ার বিন মুসলিম, মাওলানা আবুল কাশেম হাশেমী, মাওলানা জয়নাল আবেদীন, মুফতি দেলোয়ার হোসাইন মাহদীসহ স্থানীয় আলেম-উলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করেন এলাকার ইসলামীপ্রিয় যুবসমাজ। বইটির লেখক ও সংকলক মাওলানা ফয়জুল্লাহ মুনশী সুহিলপুরী। প্রকাশনায় ছিল আল-মুবারক প্রকাশনী, টি.এ রোড, ব্রাহ্মণবাড়িয়া।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗