ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনে অর্থ উপদেষ্টার চিঠি

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ ও ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনের দাবিতে দীর্ঘদিনের আন্দোলনের মধ্যে বড় অগ্রগতি এসেছে। অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমকে এ বিষয়ে ডিও লেটার (আধাসরকারী পত্র) দিয়েছেন। গত ৩ আগস্ট প্রদত্ত এই পত্রকে এলাকাবাসী বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন।

 

পত্রে অর্থ উপদেষ্টা উল্লেখ করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের প্রাচীন জনপদগুলোর একটি হলেও এখানে এখনো কোনো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল নেই। ফলে জেলার দরিদ্র ও অসহায় মানুষ উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। সদর হাসপাতালেও আধুনিক চিকিৎসা ও ডাক্তার সংকট রয়েছে, যার কারণে জরুরি ও জটিল রোগীদের ঢাকায় যেতে হয়—যা অধিকাংশের জন্য ব্যয়বহুল ও কষ্টকর।

 

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ভৌগোলিক অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা ও কুমিল্লা মেডিকেল কলেজের দূরত্ব যথাক্রমে প্রায় ১০০ ও ১৫০ কিলোমিটার হওয়ায়, নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের অভাব দীর্ঘদিন ধরে জনভোগান্তির কারণ হয়ে আছে। অথচ পূর্ববর্তী সরকার কম গুরুত্বপূর্ণ জেলা সদরগুলোতে সরকারি মেডিকেল কলেজ স্থাপন করেছে।

 

ব্রাহ্মণবাড়িয়ার অর্থনৈতিক অবদানের বিষয়েও পত্রে আলোকপাত করা হয়। বিদেশে কর্মসংস্থানে এ জেলা দেশের দ্বিতীয় অবস্থানে, যা থেকে বিপুল বৈদেশিক মুদ্রা আসে। এছাড়া দেশের বৃহত্তম তিতাস গ্যাসফিল্ডও এখানে অবস্থিত, যা জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে।

 

এ প্রেক্ষিতে, অর্থ উপদেষ্টা দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে সরকারি মেডিকেল কলেজ ও ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য উপদেষ্টাকে অনুরোধ জানান।

 

এ বিষয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি অ্যাডভোকেট আবদুন নূর বলেন, “এটি সময়ের দাবি ও প্রাণের দাবি। অর্থ উপদেষ্টার চিঠি আমাদের আশাবাদী করেছে।”

 

ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সমিতির সভাপতি ও সাবেক এমপি এম এ খালেক বলেন, “আমরা সব জায়গায় এই দাবির পক্ষে কথা বলছি। অর্থ উপদেষ্টার চিঠি একটি ইতিবাচক পদক্ষেপ, আমরা দ্রুত বাস্তবায়নের আশা করছি এবং সহযোগিতা অব্যাহত রাখবো।”

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ