— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজান গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজান গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজান গ্রেফতার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজান মিয়াকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। মিজান মিয়া ওই গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, মিজান মিয়ার বিরুদ্ধে থানায় একটি মারামারির মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

— বিজ্ঞাপন —
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗