ব্রাহ্মণবাড়িয়ায় ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তে অভিযান চালিয়ে এক কোটি ২০ লাখ ৫২ হাজার টাকার ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৩ জুলাই) সকালে উপজেলার মঈনপুর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঈনপুর সীমান্ত এলাকায় বিজিবির একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে শাড়িগুলো ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ১১৩৪ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ২০ লাখ ৫২ হাজার টাকা।

শাড়িগুলো আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ