মুফতি আব্দুল্লাহ ক্বাসেমী (রহ.)-এর ইন্তিকালে শোক প্রকাশ করে আবুল ক্বাসেম নু’মানী ও ইউসুফ তালুভী (দা.বা.) যা বললেন…

লেখক: দেলোয়ার হোসাইন মাহদী
প্রকাশ: ১ বছর আগে

এশিয়া মহাদেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদীস ও স্বনামধন্য আলেমে দ্বীন, হাজারো আলেমের উস্তাদ, আল্লামা মুফতি ইউসুফ তালুভী (দা.বা.)—ব্রাহ্মণবাড়িয়ার শায়খ মুফতি আব্দুল্লাহ ক্বাসেমী (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি এক শোকবার্তায় বলেন—

ایک بزرگ ہستی – اللہ کا مقرب بندہ
وہ دنیا سے بے نیاز،
مگر امت کے حال سے باخبر تھے۔
ہر کسی سے خلوص سے ملتے،
ہر ایک کے لیے دل میں درد رکھتے۔

“একজন বড় মাপের বুযুর্গ চলে গেলেন। তিনি ছিলেন আল্লাহর এক প্রিয় বান্দা। দুনিয়া থেকে বিমুখ থাকলেও উম্মতের হাল সম্পর্কে সচেতন ছিলেন।
প্রতিটি মানুষের সঙ্গে আন্তরিকতায় মিলতেন, আর সবার জন্য অন্তরে দয়া ধারণ করতেন।”

তিনি আরও বলেন,

“তিনি কম কথা বলতেন, কিন্তু প্রতিটি কথার ছিল পাহাড়সম ওজনে প্রভাব। ধীর পদক্ষেপে চললেও রেখে যেতেন সিদক ও তাকওয়ার ছাপ।”

এছাড়াও দেওবন্দের সম্মানিত মুহতামিম ও ফোন কলে বলেন, اللّٰہ تعالیٰ اُنہیں معاف فرمائے اور اہلِ خانہ کو صبر جمیل عطا فرمائے۔

দুঃসংবাদ পৌঁছানোর পেছনের ঘটনা :

এ সংবাদ সর্বপ্রথম দারুল উলুম দেওবন্দের সাবেক ছাত্র ও ইউসূফ তালুভী সাহেব (দা.বা.) এর খাস শাগরেদ – মুফতি খাদেমুল ইসলাম নূর ক্বাসেমী কর্তৃক পাঠানো এক মেসেজের মাধ্যমে উভয়জনকে মৃত্যুর খবর জানালে তিনারা এই শোক প্রকাশ করে দোয়া করেন।

মেসেজটি ছিলো নিম্নরূপঃ

“حضرت! ایک افسوسناک خبر ہے، عبد الله قاسمي صاحب (أستاذ: جامعة اسلامية يونسية برهمن باريا) کا انتقال ہو گیا ہے، إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ۔ دعا کی درخواست ہے۔
اباجي! وہ آپ کے خاص تلامذہ میں سے تھے،
جب بھی آپ برہمن باریہ تشریف لاتے، وہ ہمیشہ آپ کے سفر میں شریک ہوتے۔
پچھلے سفر میں بھی وہ ہمارے ساتھ آپ کے ہمراہ تھے۔”

উল্লেখ্য মুফতি আব্দুল্লাহ ক্বাসেমী (রহ.) গত বৃহস্পতিবার দুপুরে (১০ জুলাই) স্ট্রোক করে স্থানীয় আই সি ইউ হাসপাতালে ভর্তি হলে পরেরদিন (১১ জুলাই) ডাক্তারদের পরামর্শে তাঁকে ঢাকাস্থ আজগর আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১২ জুলাই ইন্তেকাল করেন। পরে ১৩ জুলাই সকাল ৯টা নাগাদ ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে হাজার হাজার লোকের উপস্থিতিতে জানাযা সম্পন্ন করে পূর্ব ওসিয়ত অনুযায়ী বিরাসার কবরস্থানে দাফন করা হয়।

তিনি দেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার সম্মানিত সিনিয়র শিক্ষক ছিলেন। তাঁর ইন্তেকালে দেশজুড়ে আলেম সমাজ, ছাত্রসমাজ ও প্রিয়জনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।