— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ মিটার অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ, বিচ্ছিন্ন ১৮ সংযোগ

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কিছুদিনের মধ্যেই অসাধু চক্র আবার নতুন করে সংযোগ স্থাপন করে। এ কারণে সম্পূর্ণভাবে অবৈধ সংযোগ বন্ধ করা যাচ্ছে না। তিনি বলেন, সুহিলপুর এলাকায় এর আগেও কয়েকবার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ সংযোগ বন্ধে বাখরাবাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
65672
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

মো মনির হোসাইন : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরের আলম পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০০ মিটার অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ করা হয়েছে। 

এ ছাড়া ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং ৩০০ মিটার অবৈধ গ্যাস পাইপলাইনের নেটওয়ার্ক নিষ্ক্রিয় করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এ সময় এক অবৈধ গ্যাস ব্যবহারকারীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার। 

এ সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পাইপলাইনে নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। 

এ সুযোগে কিছু অসাধু চক্র জেলা শহরসহ সদর ও সরাইল উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান চালাচ্ছে বাখরাবাদ কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে সুহিলপুরের আলম পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কিছুদিনের মধ্যেই অসাধু চক্র আবার নতুন করে সংযোগ স্থাপন করে। এ কারণে সম্পূর্ণভাবে অবৈধ সংযোগ বন্ধ করা যাচ্ছে না।

তিনি বলেন, সুহিলপুর এলাকায় এর আগেও কয়েকবার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ সংযোগ বন্ধে বাখরাবাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗