ব্রাহ্মণবাড়িয়ায়  ২১ জন অসচ্ছল ও অসুস্থ সাংবাদিক পেলেন আর্থিক সহায়তা

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুঃস্থ, অসুস্থ ও অস্বচ্ছল সাংবাদিকদের মাঝে কল্যাণ অনুদান ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কাউসার আহাম্মেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার প্রিন্স সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) শংকর কুমার বিশ্বাস, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।

এ সময় জেলার ২১ জন অসচ্ছল ও অসুস্থ সাংবাদিকের মাঝে অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত জীবনে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে কাজ করতে হয়। সরকার তাদের কল্যাণে এ ধরনের সহায়তা প্রদান করছে, যা একটি ইতিবাচক উদ্যোগ। অনুষ্ঠান শেষে উপকারভোগীরা এই সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ