— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়ায় ২৭০ গ্রাম গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার, কারাদণ্ড-অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় ২৭০ গ্রাম গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার, কারাদণ্ড-অর্থদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় ২৭০ গ্রাম গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার, কারাদণ্ড-অর্থদণ্ড
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৭০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের কর্মকর্তারা এসব অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ওয়াসিম মিয়া (৪০), খাইরুল মিয়া (২৮), মো. এরশাদ (৩০) ও আজিজুল হাকিম (২৩)।

অভিযানে তাদের কাছ থেকে ২৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার চারজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকারের আদালতে হাজির করা হয়। আদালত চার আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপপরিচালক সাজেদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗