ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,জরিমানা

IMG_20260917_013055
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে অভিযান চালিয়ে ২৪ শত ফুট অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ ও ৩০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বুধবার দুপুরে সুহিলপুরের আনসারপাড়া এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহার করার দায়ে পাঁচজনকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপব্যবস্থাপক (বিক্রয়) মো. শফিকুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুহিলপুরের আনসারপাড়া এলাকায় বেশ কিছু অবৈধ গ্যাস সংযোগের খবর পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে ২৪ শত ফুট অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ এবং ৩০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিনি জানান, অবৈধভাবে রাষ্ট্রীয় গ্যাস ব্যবহারের দায়ে পাঁচজনকে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর বিভিন্ন ধারায় মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মো. শফিকুল হক আরও বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ