স্কুলগেটের সামনে ইয়াবার চালান, ৪০০ পিসসহ ডিএনসির জালে কারবারি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে টানমণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ শাহ আলম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিএনসি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
34834
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

স্কুলগেটের সামনে ইয়াবার চালানের অপেক্ষা, ৪০০ পিসসহ ডিএনসির জালে কারবারি আটক বিজয়নগরে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ মো. শাহ আলম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) পত্তন ইউনিয়নের টানমণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএনসি সূত্রে জানা গেছে, বিজয়নগরের চম্পকনগর এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের দিকে ইয়াবার একটি চালান হস্তান্তরের গোপন তথ্য পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তথ্যের ভিত্তিতে ডিএনসি ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের একটি দল টানমণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ব্রাহ্মণবাড়িয়াগামী সড়কে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে লক্ষ্মীমুড়া (হাজীবাড়ী) এলাকার বাসিন্দা শাহ আলমকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে তার হেফাজত থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহ আলম বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল খায়ের ও সুফিয়া বেগমের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী বিজয়নগরের বিভিন্ন কৌশলগত রুটকে ব্যবহার করে মাদক সরবরাহের অভিযোগ রয়েছে একাধিক চক্রের বিরুদ্ধে। চম্পকনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের যোগাযোগের পথটি মাদক পরিবহন ও হস্তান্তরের জন্য ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। জনবহুল এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশকে আড়ালে লেনদেনের পয়েন্ট হিসেবে ব্যবহারের অভিযোগও রয়েছে। তবে শাহ আলম দীর্ঘদিন ধরে মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন—এমন অভিযোগের বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাদত হোসেন বাদী হয়ে শাহ আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজয়নগর থানায় মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসান জানান, সীমান্তঘেঁষা রুটগুলোতে মাদকের বিস্তার ঠেকাতে অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হচ্ছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ