ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ কেজি গাঁজাসহ মোরাশেদা (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানা যায়, রাধিকা বাজারের জুয়েল ইলেকট্রনিকস নামের ওয়ালটন শোরুমের সামনে কসবা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী মহাসড়কের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মোরাশেদাকে আটক করে তল্লাশি চালানো হলে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। গ্রেফতার মোরাশেদা কসবা উপজেলার গোপীনাথপুর কোনাপাড়া এলাকার সোহেল মিয়ার স্ত্রী। তার বাবার নাম মৃত ওসমান এবং মায়ের নাম মৃত হাজেরা। বর্তমানে তিনি কসবা পৌরসভার ফুলতুলি তেতুইয়া মাঠের পশ্চিম পাশে কুতুব মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির বাদী হয়ে গ্রেফতার মোরাশেদার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
আপনার জন্য
সম্পর্কিত বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত
শনিবার, ১৬ মার্চ ২০২৪
বঙ্গবন্ধুর জন্মদিনে বিটিভির বিশেষ আয়োজন
রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চিন্তা জিয়াউর রহমানের মতো ভুল করতে যাচ্ছেন তারেক রহমান: আসিফ মাহমুদ
বুধবার, ২ এপ্রিল ২০২৫

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।