ব্রাহ্মণবাড়িয়ার তরুণদের অংশগ্রহণে ‘গণতন্ত্রের পথে কোনো স্বৈরাচার নয়’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার তরুণদের অংশগ্রহণে ‘গণতন্ত্রের পথে কোনো স্বৈরাচার নয়’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার তরুণদের উদ্যোগে ‘গণতন্ত্রের পথে কোনো স্বৈরাচার নয়’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ৩টায় শহরের ইয়াদ কমপ্লেক্সের ৪র্থ তলায় অনুষ্ঠিত এ আলোচনায় সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক লিটন হোসাইন জিহাদ

রাজনৈতিক দলের তরুণ নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা গোলটেবিল আলোচনায় অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বুমা)-এর সহ-সভাপতি আবেদুর আর শাহীন

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় নাগরিক পার্টির জেলা সদস্য আরিফ বিল্লাহ আজিজি। আলোচনায় আরও বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের ওমর ফারুক, সাংবাদিক দেলোয়ার হোসাইন মাহদি, ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের সাবের হোসেন, খেলাফত মজলিশের ইস্রাফিল প্রমুখ।

বক্তারা বলেন, গণতন্ত্র হলো জনগণের অধিকার রক্ষার সবচেয়ে শক্তিশালী কবচ। জনগণ গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত থাকলেই দেশে কোনো স্বৈরাচার প্রতিষ্ঠা পেতে পারে না। তরুণ প্রজন্মকে রাজনৈতিক সচেতনতা, মানবিক মূল্যবোধ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. সাকির, বায়জিদ খান, সাইদ আহমেদ প্রমুখ।

গোলটেবিল আলোচনায় সার্বিকভাবে গণতন্ত্র রক্ষা, রাজনৈতিক সহনশীলতা এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ