ব্রাহ্মণবাড়িয়ার নাবিল সুযোগ পেলেন কাতার জাতীয় ফুটবল দলে

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

কাতার প্রতিনিধি,২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে কাতার জাতীয় ফুটবল দল। এই দলে জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার নাবিল ইরফান। তিনি এখন কাতারের ঘরোয়া ফুটবলে পরিচিত এক নাম।

ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া নাবিল ২০২১ সালে যোগ দেন কাতারের ক্লাব আল-ওয়ারকাহ এসসিতে।

ডিফেন্সিভ পজিশনে খেললেও বল কন্ট্রোল, গেম রিডিং আর ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার কারণে দ্রুত নজর কাড়েন ক্লাব ও দেশের কোচদের। ধারাবাহিক পারফরম্যান্সের ফল হিসেবেই এবার কাতারের জাতীয় দলের কোচ হুলেন লোপেতগুই তাকে দলে রাখার সিদ্ধান্ত নেন।
এর আগেও কাতারের অনূর্ধ্ব-২৩ জাতীয় দলে খেলেছেন নাবিল ইরফান। সেখানে পারফরম্যান্স ছিল প্রশংসনীয়।এবার বড় মঞ্চে নিজের দক্ষতা প্রমাণের পালা। কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ফেসবুক পেজে নাবিলকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার খবরটি বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে।

নাবিল ইরফান আলোচনায় এলেন এমন সময়, যখন প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করার ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নতুন করে পরিকল্পনা করছে। এর আগে হামজা চৌধুরী, সমিত সোম ও ফাহামেদুল ইসলামরা জাতীয় দলে জায়গা করে নিয়ে প্রবাসীদের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ