নাসিরনগরে আমাদের শ্রী-ঘর স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

স্টাপ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ঐতিহ্যবাহী শ্রী-ঘর গ্রামে “আমাদের শ্রী-ঘর স্বেচ্ছাসেবী সংগঠনের” উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (৮ জুন) শ্রীঘর বাজার সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উদ্যোক্তা নাসিম খাঁন, সোহেল রানা এছাড়াও সংগঠনের অন্যতম সদস্য মামুন, আলমগীর, মামুন, সোহেল মিয়া, সুমন মিয়া, আনিছুর রহমান, জনি, রায়হান,সাদ্দাম, তারিকুল, হাকিম খাঁন, সাকিব, ইব্রাহিম, সিদরাতুল,উজ্জ্বল,হুজাইফা,মোছন,ফয়সাল,রুবেল খাঁন, নয়ন ,শরীফসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও প্রবাস থেকে জড়িত ছিলেন,এরশাদ খান,সায়েম,হাকিম,রামিম,মনির।

বক্তারা বলেন, “যেভাবে প্রতিনিয়ত গাছ কাটা হচ্ছে, তার প্রভাব আমাদের সবাইকে বহন করতে হচ্ছে। তাই আমরা সকলকে আহ্বান জানাই, অন্তত বছরে একটি করে গাছ লাগান। গাছ আমাদের শুধু অক্সিজেনই দেয় না, বরং এটি পরিবেশ রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকেও আমাদের বাঁচায়।”

“একটা ঘর অনেক হৃদয় — এটায় আমাদের শ্রী-ঘর” এবং
“স্বেচ্ছাসেবায় শক্তি খুঁজি, মানবতার জয়গানে শ্রী-ঘর বুঝি”
এই স্লোগান সামনে রেখে শ্রীঘরের সার্বিক উন্নয়নে কাজ করছে ‘আমাদের শ্রীঘর স্বেচ্ছাসেবী সংগঠন’।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ