ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার,

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার,
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার,
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

 ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের উলুকান্দি এলাকায় সড়কের পাশ থেকে রিমন মিয়া নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) বিকেলে শেখ হাসিনা কলেজ সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রিমন মিয়া নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নতুন থোল্লাকান্দি গ্রামের ফোরকান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের নাকের ওপরে গুলির চিহ্ন পাওয়া গেছে।

নিহতের চাচাতো বোনের জামাই জয়নাল আবেদিন জানান, কিছুদিন আগে বড়িকান্দি এলাকায় কয়েকজনের সঙ্গে রিমনের মারামারির ঘটনা ঘটেছিল। এরপর থেকে তিনি নরসিংদীতে বোনের বাড়িতে অবস্থান করছিলেন। সোমবার সকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মরদেহের ছবি দেখে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন।

তিনি আরও বলেন, “কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি।”

এ বিষয়ে মোহাম্মদ ইয়াছিন বলেন, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ