ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন সংলগ্ন জলাধার ভরাটে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, নীরব কর্তৃপক্ষ

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন জলাধারটি প্রতিদিন ময়লা-আবর্জনায় ভরাট হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন এ জলাধারটি এক সময় স্টেশন এলাকার পরিবেশ ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখন সেটি রীতিমতো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে নিয়মিতভাবে আবর্জনা এনে ফেলা হচ্ছে এ জলাধারে। এতে জলাধারের প্রাকৃতিক ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি আশেপাশের পরিবেশ হয়ে উঠছে দূষিত ও বসবাসের অনুপযোগী।

বসতবাড়ির লোকজন প্রতিনিয়ত দুর্গন্ধ, মশা-মাছি ও নানা রোগ জীবাণুর ভোগান্তিতে দিন কাটাচ্ছেন। ট্রেনযাত্রীরাও স্টেশনে নামার সঙ্গে সঙ্গে মুখে রুমাল চেপে ধরতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে সন্ধ্যার পর যারা চা-পানের উদ্দেশ্যে স্টেশন এলাকায় যান, তারা জানান এক কথায় ‘অসহ্য অবস্থা’।

এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ—দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও রেলওয়ে বা পৌর কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। কেউ সরেজমিন পরিদর্শন করতেও আসেননি।

সাধারণ মানুষের প্রশ্ন—রেলওয়ের এই গুরুত্বপূর্ণ স্থাপনা ও আশেপাশের পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষ আদৌ কোনো পদক্ষেপ নেবেন কিনা? জলাধারটি কি আগের অবস্থায় ফিরবে, নাকি এটি এক সময় পুরোপুরি মাটি দিয়ে ভরাট হয়ে যাবে—এই শঙ্কা এখন সবার মনে।

পরিবেশ সচেতন মহল ও স্থানীয়দের দাবি, অবিলম্বে জলাধারে ময়লা ফেলা বন্ধ করে তা সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হোক। পাশাপাশি স্টেশন এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিতে নিয়মিত মনিটরিং এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করুক কর্তৃপক্ষ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ