
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুল সংখ্যক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বিগ্রেডিয়ার জেনারেল মামুনুর রশীদ এসময় নির্বাচনী দায়িত্ব পালনকালে সদস্যদের করণীয় ও বর্জনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।এছাড়া যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
তিনি আরো জানান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রেঞ্জের পরিচালক মোহাঃ মাহবুবুর রহমান, পিএএমএস, পিভিএমএস, ১৫ আনসার ব্যাটালিয়নের উপপরিচালক মোঃ জাহিদুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ড্যান্ট মোঃ মনিরুজ্জামান।
এছাড়াও মহাসমাবেশে জেলার ৯টি উপজেলা থেকে আসা প্রায় ১০ হাজার সুশৃঙ্খল ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আনসার ও ভিডিপি সদস্যরা মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সমাবেশ শেষে নির্বাচনী নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রস্তুতি যাচাই করা হয়।
