
ব্রাহ্মণবাড়িয়া, ২৯ নভেম্বর ২০২৫ — ব্রাহ্মণবাড়িয়া জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব শাহ মোঃ আব্দুর রউফ।
তিনি ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিত।
দায়িত্ব গ্রহণের আগে তিনি ডিএমপি ঢাকা, সিএমপি চট্টগ্রাম ও পিবিআই-এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে ব্যাপক সুনাম অর্জন করেছেন।
দায়িত্ব গ্রহণ শেষে নবাগত পুলিশ সুপার জেলার বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এসপি শাহ মোঃ আব্দুর রউফ বলেন,
“আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। জনগণের নিরাপত্তা ও শান্তি বজায় রাখা হবে আমাদের সর্বোচ্চ অঙ্গীকার।”
জেলার নিরাপত্তা ব্যবস্থায় নতুন গতিধারা যোগ করবে এমন প্রত্যাশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহলও।
