ব্রাহ্মণবাড়িয়ায় শাহী বেকারিতে: তেলাপোকা পাওয়ায় জরিমানা

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

সদর উপজেলার টি এ রোড এলাকায় পেটিসে তেলাপোকা মিললে ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে শাহী বেকারিকে মোট ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়।

সিরাজুল উলুম তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্রদের জন্য মেসার্স শাহী বেকারি, টিএ রোড থেকে পেটিস কেনার পর খাবারে তেলাপোকা পাওয়া গেলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে মাদ্রাসা কর্তৃপক্ষ ভোক্তা অধিকারের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে।

অভিযোগের ভিত্তিতে দুপুর ১২টার দিকে পরিচালিত অভিযানে বেকারিতে অস্বাস্থ্যকর, অপরিষ্কার এবং অরক্ষিত পরিবেশে খাদ্য প্রস্তুত করতে দেখা যায়। বেকারির ভেতরে যত্রতত্র তেলাপোকার বিচরণও লক্ষ্য করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. মোছলেহ উদ্দিনকে মোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়—এর মধ্যে ৪০ হাজার টাকা অভিযোগের ঘটনায় এবং ৬০ হাজার টাকা অস্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার অভিযোগে জরিমানা করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যথাযথ স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুতের নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে একই ভুল পুনরাবৃত্তি হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে সতর্ক করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ